রাজধানীতে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্পোর্টস কার ও ইলেকট্রিক যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের সম্ভাবনা, আধুনিক পরিবহনব্যবস্থা এবং ভবিষ্যৎ অটোমোবাইল শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলেও জানা গেছে।
মন্তব্য করুন