Rasel Sheikh
২১ মে ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট এক হাজার ৬৩১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ২০৮ জন এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত এক হাজার ৪২৩ জন। একই সময়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪০৫ শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২১ মে সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে সন্দেহজনক হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ২৭৫ জনের শরীরে।

এ ছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রামে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে নতুন করে ৬৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত রোগী রয়েছে ১২৫ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৪৯ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে ৭৮ জন, সিলেটে ৪০ জন, চট্টগ্রামে ৩৯ জন, ময়মনসিংহে ৩৪ জন, বরিশালে ২৯ জন, খুলনায় ২১ জন এবং রংপুর বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং সময়মতো চিকিৎসা না পাওয়াই বর্তমান প্রাদুর্ভাবের বড় কারণ হিসেবে সামনে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রেমিট্যান্সে ঝড়োগতি, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ

হামে শিশুমৃত্যু: মায়েদের ‘ফিটনেস সচেতনতা’ নাকি টিকাদান ও স্বাস্থ্যব্যবস্থার সংকট?

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক, অবকাঠামো সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

রামিসা হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা: সেনাপ্রধান

সুদহার কমানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে মতভেদ

ঈদযাত্রায় সাত মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা

১০

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

১১

ইরান সংকটের প্রভাবে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন

১৩

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, উৎপাদন ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট

১৪

বেসরকারি বিনিয়োগে খরা, শ্লথ হয়ে পড়েছে জিডিপি প্রবৃদ্ধি

১৫

অকালবন্যায় বোরো ধানে বিপর্যয়, চালের বাজারে বাড়ছে চাপের শঙ্কা

১৬

হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তা রাজিবের পদোন্নতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা

১৭

রামিসা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ

১৮

বসুন্ধরা আবাসিক এলাকা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে আনছে সরকার, ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ বিতর্ক নতুন করে আলোচনায়

১৯

মোদি-মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত ভাইরাল, চকলেট উপহার ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

২০