দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
বিদ্যুৎ খাতে এটিই এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। এর আগে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, সাধারণত সন্ধ্যার পর দেশের বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। গরমের মৌসুমে আবাসিক খাতে এয়ার কন্ডিশনার, ফ্যান ও অন্যান্য শীতলীকরণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পিক আওয়ারে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। তাদের মতে, বাড়তি চাহিদা সামাল দিতে উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা হয়েছে। একই সঙ্গে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন