Rasel Sheikh
২১ মে ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান সংকটের প্রভাবে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা দুই দিন দরপতনের পর আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগের কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাত থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার তথ্যও বাজারে প্রভাব ফেলেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের রিজার্ভ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রেমিট্যান্সে ঝড়োগতি, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ

হামে শিশুমৃত্যু: মায়েদের ‘ফিটনেস সচেতনতা’ নাকি টিকাদান ও স্বাস্থ্যব্যবস্থার সংকট?

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক, অবকাঠামো সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

রামিসা হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা: সেনাপ্রধান

সুদহার কমানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে মতভেদ

ঈদযাত্রায় সাত মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা

১০

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

১১

ইরান সংকটের প্রভাবে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন

১৩

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, উৎপাদন ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট

১৪

বেসরকারি বিনিয়োগে খরা, শ্লথ হয়ে পড়েছে জিডিপি প্রবৃদ্ধি

১৫

অকালবন্যায় বোরো ধানে বিপর্যয়, চালের বাজারে বাড়ছে চাপের শঙ্কা

১৬

হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তা রাজিবের পদোন্নতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা

১৭

রামিসা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ

১৮

বসুন্ধরা আবাসিক এলাকা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে আনছে সরকার, ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ বিতর্ক নতুন করে আলোচনায়

১৯

মোদি-মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত ভাইরাল, চকলেট উপহার ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

২০