Rasel Sheikh
২৩ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল জয়ন্তীতে যোগ দিতে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নিতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে তিনি ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) কবির জন্মদিন হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনে শনিবার থেকেই শুরু করা হচ্ছে তিন দিনব্যাপী আয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠে নির্মিত ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে উপস্থিত থেকে নজরুলজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

এর আগে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে এই খালের খননকাজের উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

বিশ্ব তেলের বাজারে বড় সংকটের শঙ্কা, জুলাই-আগস্টেই ‘রেড জোনে’ যেতে পারে পরিস্থিতি

স্পোর্টস ও ইভি গাড়ির প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যা মামলায় ঈদের আগেই চার্জশিটের আশা, বললেন আইনমন্ত্রী

সরকারি উদ্যোগে নতুন টেক্সটাইল মিল নয়, গুরুত্ব পাবে বেসরকারি খাত

আজ জাতীয় নদী দিবস, নদী রক্ষায় দেশজুড়ে নানা আয়োজন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

নজরুল জয়ন্তীতে যোগ দিতে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করমুক্ত আয়সীমা বাড়ছে, মধ্যবিত্তকে স্বস্তি দিতে নতুন পরিকল্পনা সরকারের

কৃষি খাতে খেলাপি ঋণে অস্বাভাবিক উল্লম্ফন, এক বছরে বেড়েছে প্রায় ২৯০ শতাংশ

১০

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

১১

ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

১২

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে পেট্রোবাংলা

১৩

মিড-ডে মিলে নিম্নমানের খাবার: কঠোর নজরদারিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়

১৪

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৮ খাতে সংস্কারের তাগিদ এডিবির

১৫

চীনে কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

১৬

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

১৭

রেমিট্যান্সে ঝড়োগতি, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

১৮

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

১৯

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ

২০