Rasel Sheikh
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিককে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও বহুমাত্রিক। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, কোরিয়া ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক আস্থা, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে তাঁর কর্মকালীন সময়ে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং দক্ষিণ কোরিয়া দূতাবাসের প্রথম সচিব লি নাম সু উপস্থিত ছিলেন।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০