Rasel Sheikh
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরোপুরি নিভেছে প্রথম আলো কার্যালয়ের আগুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ শুক্রবার সকাল ১০টার পর দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তাদের কার্যক্রম সমাপ্ত করেছে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট এখনও সেখানে অবস্থান করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, আগুনে প্রথম আলো কার্যালয়ের ভেতরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকাল পর্যন্ত ভবনের ভেতরে ধোঁয়ার উপস্থিতি থাকলেও এখন তা অনেকটাই কমে এসেছে। আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। তবে যে ভবনে আগুন দেওয়া হয়, তার নিচতলায় অবস্থিত প্রথমা প্রকাশনের কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে সকাল থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ দল কাজ করছে। পরিদর্শনে এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে সাধারণ মানুষের আনাগোনা বাড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর বিক্ষুব্ধরা প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০