Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রিজে রাখবেন না যেসব খাবার

খাবার দীর্ঘদিন ভালো রাখতে আমরা প্রায় সবাই ফ্রিজের ওপর নির্ভর করি। ব্যস্ত জীবনে এটি বড় সহায়ক হলেও সব খাবারের জন্য ঠান্ডা পরিবেশ উপযোগী নয়। বরং কিছু খাবার ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়, পুষ্টিগুণ কমে যায়, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। দৈনন্দিন রান্নাঘরের এমন কিছু পরিচিত খাবার নিয়ে জানাচ্ছি, যেগুলো ফ্রিজে না রাখাই ভালো।

পেঁয়াজ
পেঁয়াজের জন্য ফ্রিজ একেবারেই অনুপযুক্ত। ঠান্ডা পরিবেশে পেঁয়াজের ভেতরে আর্দ্রতা জমে দ্রুত পচে যেতে পারে। পেঁয়াজ ভালো রাখতে হলে খোলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। আলুর সঙ্গে পেঁয়াজ একসঙ্গে রাখার অভ্যাসও বাদ দেওয়া উচিত, এতে দুটিই দ্রুত নষ্ট হয়।

আলু
বাংলা রান্নার অবিচ্ছেদ্য অংশ আলু। কিন্তু ফ্রিজে রাখলে আলুর ভেতরের স্টার্চ দ্রুত চিনিতে পরিণত হয়। ফলে রান্নার সময় স্বাদ বদলে যায় এবং আলু অস্বাভাবিকভাবে শক্ত হয়ে ওঠে। আলু সংরক্ষণের জন্য ফ্রিজ নয়, বরং আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক জায়গাই সবচেয়ে উপযোগী।

কলা
ফ্রিজে রাখা কলার খোসা দ্রুত কালচে হয়ে যায়—এ দৃশ্য অনেকেরই পরিচিত। ঠান্ডা তাপমাত্রা কলার স্বাভাবিক পাকাপ্রক্রিয়াকে ব্যাহত করে, ফলে বাইরে থেকে পাকা মনে হলেও ভেতরের স্বাদ ঠিক থাকে না। কলা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকে এবং পুষ্টিগুণও অটুট থাকে।

তরমুজ
গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগলেও আস্ত তরমুজ ফ্রিজে রাখা ঠিক নয়। রেফ্রিজারেশনের কারণে তরমুজের ভেতরের কোষ ক্ষতিগ্রস্ত হয়, এতে স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি পচন ধরার আশঙ্কা বাড়ে। পুরো তরমুজ কিনলে দ্রুত কেটে খাওয়াই ভালো। সংরক্ষণ করতে হলে স্বাভাবিক তাপমাত্রায় রাখাই উপযোগী।

কফি
অনেকে মনে করেন, কফি ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। বাস্তবে ফ্রিজের ভেতরের আর্দ্রতা ও বিভিন্ন খাবারের গন্ধ কফির স্বাদ ও সুবাস নষ্ট করে দেয়। কফির সতেজতা বজায় রাখতে হলে বায়ুরোধী পাত্রে, শুষ্ক ও ঠান্ডা নয় এমন জায়গায় রাখা উচিত।

ফ্রিজ অবশ্যই প্রয়োজনীয় একটি যন্ত্র, তবে সব খাবারের জন্য এটি সমাধান নয়। কোন খাবার কোথায় রাখা উচিত—এই সচেতনতাই খাবারের স্বাদ, পুষ্টিগুণ ও স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখে। তাই ফ্রিজে রাখার আগে একবার ভেবে নেওয়াই ভালো।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০