Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করতে চাই : আখতার হোসেন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, তা পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে শহীদের মর্যাদা দিয়েছেন। বাংলাদেশকে আধিপত্যবাদ ও সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মতো করে পরিচালনা করতে হবে। বিশেষ করে বিদেশি আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

আখতার হোসেন বলেন, এই দেশে গণতান্ত্রিক ধারা যেন বিরাজমান থাকে এবং ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, তা আমরা সবাই মিলে পরিপূর্ণ করতে পারি—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর পরিবারের জন্য আমরা দোয়া করি।

তিনি আরও বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। তাঁরা যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেই পথেই যেন আমরা কাজ করে যেতে পারি। সবশেষে আখতার হোসেন বলেন, দলমত নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারে—এই দোয়াই আমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে করি।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি, বাড়ছে শিল্প ও গৃহস্থালির ব্যয়

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, নতুন মূল্যহার ঘোষণা

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

১০

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

১১

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১২

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১৩

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১৪

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৫

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৬

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৭

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৮

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৯

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

২০