ইএসবি নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন প্রেম আর বই নিয়ে সুখবর দিলেন ভাবনা

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে দু’মুখো আচরণে সমালোচিত হন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর থেকে অনেকটা আড়ালে চলে যান এ অভিনেত্রী।

তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এখন আড়াল থেকে বের হচ্ছেন ভাবনা।

শুক্রবার (১৫ নভেম্বর) ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন ভাবনা। এসময় নতুন প্রেমের বিষয়ে কথা বলেন এ অভিনেত্রী।

অভিনয়, নৃত্য ছাড়াও বহুগুণ রয়েছে ভাবনার। যার মধ্যে একটি ছবি আঁকা। বেশ ভালো ছবি আঁকেন তিনি। আর এই ছবি আঁকতে গিয়েই এবার তার সবুজ রঙের প্রতি প্রেম বেড়েছে বলে জানান তিনি।

ভাবনার ভাষ্য, ইদানিং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছ, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চান না এই অভিনেত্রী।

ভাবনার লেখক হিসেবেও পরিচিতি রয়েছে। তার লেখা ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ মেলার মাঠে বেশ সাড়া ফেলেছিল। ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’ও ছিল বেশ আলোচনায়। সবশেষ চলতি বছরের বইমেলায় প্রকাশ হয়েছিল তার উপন্যাস ‘কাজের মেয়ে’। সেই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে আসছেন ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকা।

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন বই। এর নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।

এদিকে সবশেষ ভাবনা যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। পরিচালক হিমু আকরামের এই সিনেমায় জুলেখা চরিত্রে দেখা যাবে ভাবনাকে। এতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। তিনি কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০