ইএসবি নিউজ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার পতনের শেষ হয়েছে, শুরু হয়েছে স্বর্ণযুগের : ভাষণে ট্রাম্প

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যাশা আর প্রতিশ্রুতি পূরণের স্বপ্ন দেখালেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, যুক্তরাষ্ট্র হবে একটি মুক্ত, সার্বভৌম ও স্বাধীন জাতি। আমেরিকার পতনের শেষ হয়েছে। শুরু হয়েছে সোনালি যুগের।
মামলা হামলার লড়াই মোকাবেলা করে বিজয়ীর মুকুট পড়লেন ট্রাম্প। শপথ নেয়ার পর দেয়া ভাষণে তিনি বললেন, তার ক্ষমতা নেয়ার মধ্য দিয়ে আমেরিকার স্বর্ণযুগের শুরু হয়েছে। এত উন্নতি আর সম্মান এনে দেবেন তিনি যে, মার্কিনিদের ঈর্ষা করবে সব দেশ। আমেরিকা হবে তার প্রথম অগ্রাধিকার।
নিজের অভিষেকের দিনকে স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, পতন থেকে উদ্ধার করে আমেরিকাকে আবার মহান করে তুলতে সৃষ্টিকর্তা তার জীবন বাঁচিয়েছেন। পুনরুদ্ধার করবেন সার্বভৌমত্ব। প্রতিষ্ঠা করবেন ন্যায়বিচার। অগ্রাধিকার হবে একটি গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা।
জনগণকে তাদের আস্থা, তাদের সম্পদ, গণতন্ত্র এবং স্বাধীনতা ফিরিয়ে দেয়ার রায় পেয়েছেন এবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ট্রাম্প।
বাইডেন সরকারের সমালোচনায় মুখর হয়ে ট্রাম্প বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের পরিবর্তন আজ থেকে শুরু হলো। এই পরিবর্তন হবে দ্রুত এবং স্থায়ী।
আমেরিকাকে কখনো দখল বা ভীত করা যাবে না। আমেরিকা কখনো ব্যর্থ হবে না ভবিষ্যৎ আমাদের বলে ভাষণ শেষ করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০