ইএসবি নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণে সব ধরণের সহায়তা দেবে জার্মানি। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এ প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, একাধিক দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে সুইজারল্যান্ডে পৌঁছার পর থেকেই প্রধান উপদেষ্টার ব্যস্ততা বেড়েছে। সফরসঙ্গী নিয়ে জুরিখ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি, সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের। এসময় বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণে, জার্মানি সব ধরণের সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর।

ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে একটি সনদে সই করবে বলে এসময় তাকে জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু, বর্তমান পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার ইস্যু নিয়েও কথা বলেন। পরে প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ জানান চেয়ারম্যান ক্রিস্টোফ হিউজেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্টাবের বৈঠক হয়েছে। তাদের আলোচনায় রোহিঙ্গা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা স্থান পায়।

এছাড়া, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার।

সাইড লাইনে বৈঠকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে প্রধান উপদেষ্টাকে জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০