Rasel Sheikh
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে কত টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ, টিকিটমূল্য প্রকাশ

২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আসন্ন এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি। টুর্নামেন্টের প্রথম দিনই, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিটন দাসের দল।

বাংলাদেশের ম্যাচগুলো মাঠে বসে দেখতে কত টাকা লাগবে, সেই টিকিটমূল্য ইতিমধ্যে প্রকাশ করেছে আইসিসি। গ্রুপপর্বে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে।

ইডেন গার্ডেনে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৩০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৫ টাকা)। এই দামে সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ ব্লকে বসে খেলা দেখা যাবে। ডি, জি, এইচ ও জে ব্লকের টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)। সি, এফ ও কে ব্লকের টিকিট ১ হাজার রুপি (১ হাজার ৩৫১ টাকা) এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ১ হাজার ৫০০ রুপি (২ হাজার ২৭ টাকা)। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ৫ হাজার রুপি (প্রায় ৬ হাজার ৭৫৭ টাকা)।

৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশ–ইতালির ম্যাচে টিকিটের দাম তুলনামূলক কম রাখা হয়েছে। আপার ব্লকের বি-১, সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১, কে-১ ও এল-১ ব্লকের টিকিটের মূল্য মাত্র ১০০ রুপি (১৩৫ টাকা)। লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কে–এর টিকিটের দাম ২০০ রুপি (২৭০ টাকা)। বি ও এল ব্লকের টিকিট কিনতে লাগবে ১ হাজার রুপি (১ হাজার ৩৫১ টাকা)। এই ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার রুপি (প্রায় ৫ হাজার ৪০৮ টাকা)।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনও প্রকাশ হয়নি। তবে আইসিসি জানিয়েছে, ম্যাচটির সর্বনিম্ন টিকিটমূল্য হবে ২৫০ রুপি।

এদিকে ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে তুলনামূলক বেশি। এসব ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এর টিকিটের দাম ৩ হাজার রুপি। এফ ও কে ব্লকের জন্য ২ হাজার ৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে।

বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়ানখেড়ে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০