
বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এই নতুন নোট সোমবার থেকে ইস্যু শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে প্রাথমিকভাবে এসব নোট বিতরণ করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নতুন নোট ইস্যু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটগুলোতে গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর স্বাক্ষর সংযুক্ত থাকবে।
এছাড়া একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকার নোটও পর্যায়ক্রমে নতুন গভর্নরের স্বাক্ষরসহ বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নোটগুলোর রং, আকার, নকশা এবং নিরাপত্তা বৈশিষ্ট্যে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ প্রচলিত নোটের মতোই নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ এবং লেনদেনে ব্যবহারযোগ্য থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য তুলে ধরার মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
মন্তব্য করুন