Rasel Sheikh
২০ মে ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, ৮৩ বছর বয়সী এই অভিনেতা রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ অবস্থায় নিজ বাসভবনে ফিরে যান।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত তার বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায় তাকে। প্রতি রবিবারের মতো এবারও প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে বাড়ির সামনে ভিড় করেন অসংখ্য ভক্ত।

নিজের ব্লগে এই অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছিলেন, ভক্তদের সামনে যাওয়ার আগে তার মনে সংশয় কাজ করে—তারা আদৌ অপেক্ষা করছে কি না। তবে শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস ও ভালোবাসা দেখলে তার শরীরে নতুন শক্তি ফিরে আসে। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের আনন্দময় উপস্থিতি তাকে আবেগাপ্লুত করে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি ঘুমের সমস্যার কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‘বিগ বি’। তিনি জানান, কাজের ব্যস্ততায় অনেক সময় রাত পেরিয়ে সকাল হলেও ঘুম আসে না। যদিও চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে রাতের নীরবতায় স্লাইড গিটার কিংবা সেতারের শাস্ত্রীয় সুর তাকে মানসিক প্রশান্তি দেয় বলেও জানান এই অভিনেতা।

সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত দুটি আলোচিত সিনেমায় দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এর একটি ভেত্তাইয়ান, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত। অন্যটি ছিল কাল্কি ২৮৯৮ এডি, যা পরিচালনা করেছেন নাগ অশ্বিন। সিনেমাটিতে অশ্বত্থামা চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

বর্তমানে হায়দরাবাদে ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলের শুটিং চলছে। এর মাধ্যমে আবারও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।

সূত্র: এনডিটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোই বাংলাদেশের সেরা অর্জন: নাজমুল হোসেন

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ের অভিনব উপহার, বাবার নামে বিশেষ গোলাপ

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

বিদ্যুতের দাম আবার বাড়ছে: পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.৫০ টাকা পর্যন্ত প্রস্তাব

ডিএনসিসি কোভিড হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি, রোগীরা বিপাকে

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দাবি জনতার দলের

ঈদকে কেন্দ্র করে জাল নোটের কারবার বেড়েছে, সক্রিয় প্রতারক চক্র

কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

পাকিস্তানকে ঘরে-বাইরে ধবলধোলাই: টেস্ট ইতিহাসে ‘ফার্স্ট বয়’ বাংলাদেশ

১০

গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান

১১

মানবতাবিরোধী অপরাধ মামলায় আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ

১২

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

১৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

১৪

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

১৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা প্রাদুর্ভাব, মৃত বেড়ে ১৩১

১৭

টাইগারদের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৮

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাতে বিকেন্দ্রীকরণে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১৯

বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা, শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন

২০