Rasel Sheikh
২০ মে ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ের অভিনব উপহার, বাবার নামে বিশেষ গোলাপ

বাবার ৫০তম জন্মদিন উপলক্ষে মেয়ে হারপার বেকহাম ‘স্যার ডেভিড বেকহাম রোজ’ নামের বিশেষ গোলাপের জাত উপহার দিয়েছেন ডেভিড বেকহামকে

ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহামর ৫০তম জন্মদিন উপলক্ষে তার নামে বিশেষ এক গোলাপ চাষ করা হয়েছে। অভিনব এই উপহারটি দিয়েছেন তার মেয়ে হারপার বেকহাম।

‘স্যার ডেভিড বেকহাম রোজ’ নামের এই বিশেষ গোলাপ চাষ করেছে বিখ্যাত বৃক্ষ ও ফুল উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেভিড অস্টিন রোজেস। হারপারের বিশেষ অনুরোধে গত এক বছর ধরে গোলাপটি তৈরি করা হয়।

জানা গেছে, ১৪ বছর বয়সী হারপার এমন একটি উপহার দিতে চেয়েছিলেন, যা দীর্ঘদিন পৃথিবীতে থাকবে এবং বাবার স্মৃতি বহন করবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই বিশেষ গোলাপ। ১৯ মে থেকে গোলাপটির ছবি ও তথ্য বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হতে শুরু করে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও গাছ ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন ডেভিড বেকহাম।

এ বছর চেলসি ফ্লাওয়ার শো-তে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনা হয় ‘স্যার ডেভিড বেকহাম রোজ’। ১৯ থেকে ২৩ মে পর্যন্ত লন্ডনের রয়্যাল হসপিটাল চেলসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুল ও বাগান প্রদর্শনীগুলোর মধ্যে এটি অন্যতম। গত বছর এই ফ্লাওয়ার শোয়ে অংশ নিতে গিয়ে রাজা তৃতীয় চার্লসর সঙ্গে দেখা গিয়েছিল ডেভিড বেকহামকে। সে সময় তার কোটে ছিল ‘কিংস রোজ’ নামের আরেকটি বিশেষ গোলাপ। এবার নিজের নামের গোলাপের ল্যাপেল পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। বিশেষ এই গোলাপের কুঁড়ি ও ফুটন্ত ফুলের রঙ ভিন্ন। ফুলের মাঝখানের সোনালি অংশ এবং কাপের মতো গভীর গঠন সহজেই নজর কাড়ে। এর সুবাসেও রয়েছে বৈচিত্র্য—মধু, কস্তুরি, নুগাট ও লবঙ্গের কোমল ঘ্রাণ মিলিয়ে তৈরি হয়েছে অনন্য সুগন্ধ।

ডেভিড অস্টিন রোজেস জানিয়েছে, গাছটি সোজাভাবে বেড়ে ওঠে এবং এর ডালপালা বেশ শক্ত ও বিস্তৃত।

এই গোলাপের সঙ্গে একটি মানবিক উদ্যোগও যুক্ত রয়েছে। ‘স্যার ডেভিড বেকহাম রোজ’ বিক্রি হওয়া প্রতিটি গাছ থেকে আড়াই পাউন্ড দেওয়া হবে দ্য কিংস ফাউন্ডেশন-এ। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ডেভিড বেকহাম।

বর্তমানে গোলাপের গাছগুলো ডেভিড অস্টিন রোজেসের ওয়েবসাইট, শ্রপশায়ারের প্ল্যান্ট সেন্টার এবং নির্বাচিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। প্রতিটি গাছের দাম শুরু হয়েছে ২৭ দশমিক ৫০ পাউন্ড থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ হাজার টাকার সমান।

 

সূত্র: বিবিসি, ডেভিড অস্টিন রোজেস ও আরএইচএস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোই বাংলাদেশের সেরা অর্জন: নাজমুল হোসেন

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ের অভিনব উপহার, বাবার নামে বিশেষ গোলাপ

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

বিদ্যুতের দাম আবার বাড়ছে: পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.৫০ টাকা পর্যন্ত প্রস্তাব

ডিএনসিসি কোভিড হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি, রোগীরা বিপাকে

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দাবি জনতার দলের

ঈদকে কেন্দ্র করে জাল নোটের কারবার বেড়েছে, সক্রিয় প্রতারক চক্র

কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

পাকিস্তানকে ঘরে-বাইরে ধবলধোলাই: টেস্ট ইতিহাসে ‘ফার্স্ট বয়’ বাংলাদেশ

১০

গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান

১১

মানবতাবিরোধী অপরাধ মামলায় আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ

১২

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

১৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

১৪

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

১৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা প্রাদুর্ভাব, মৃত বেড়ে ১৩১

১৭

টাইগারদের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৮

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাতে বিকেন্দ্রীকরণে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১৯

বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা, শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন

২০