ইএসবি নিউজ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একুশের বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর-দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন ও স্টল বাতিলের দাবিতে রাজধানীর বাংলাবাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সর্বস্তরের সাধারণ প্রকাশকরা এতে অংশ নেন। সভায় প্রকাশনা অঙ্গনে বিগত শেখ হাসিনা সরকারের দোসর, ছাত্র-জনতার আন্দোলনে হামলার নেপথ্যের মদদদাতা ও অর্থদাতা দুর্বৃত্ত প্রকাশকদের স্টল ও প্যাভিলিয়ন বাতিলের দাবি জানান তারা।

এ ছাড়া ২০২৫-এর বইমেলায় স্টল ভাড়া কমানো এবং লুটপাটকারী প্রকাশকদের বিচারের দাবি করেন এই প্রকাশকরা। বইমেলা কমিটিকেও দালালদের ব্যাপারে ছাড় না দেওয়ার দাবিও তোলা হয় এই সমাবেশ থেকে। পাশাপাশি বইমেলা ২০২৫ সুন্দর-সুশৃঙ্খলভাবে শেষ না হওয়া পর্যন্ত স্বৈরাচারের দালাল দোসর প্রকাশকদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা।

বইমেলা কমিটিতে প্রতিনিধিত্বকারী প্রকাশকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, তারা যদি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দোসর প্রকাশকদের বিন্দুমাত্র ছাড় দেন, তাহলে তাদের বিপক্ষেও আন্দোলন সংগ্রামে নামবে সাধারণ প্রকাশকরা। বিক্ষোভ সমাবেশ থেকে আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রকাশকবন্ধন’-এর কর্মসূচিতে সব প্রকাশককে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইকবাল হোসেন সানু (লাবনী), মিজানুর রহমান সরদার (শিকড়), মিজানুর রহমান (শোভা প্রকাশনী), শরিফুল হক শাহজী (শাহজী প্রকাশনী), আহমেদ মাসুদুল হক (উত্তরণ), মোরশেদ আলম হৃদয় (বাবুই প্রকাশনী), জাকির হোসেন ভূঁইয়া (মাইক্রোটেক) ও এসএম মহির উদ্দিন (কলি প্রকাশনী) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০