ইএসবি নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শমী-তমাল ঘনিষ্ঠরা স্বপদে, ই-কমার্স খাতের নিয়ন্ত্রণে পুরনো চক্র

ডিজিটাল কমার্স খাতের উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নিয়োগকৃত প্রশাসক মুহাম্মদ সাইদ আলীর কার্যক্রম নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সংগঠনটির কর্মীদের মধ্যে। বিগত আওয়ামী সরকারের আমলে শমী-তমাল ঘনিষ্ঠ ই-ক্যাব সেক্রেটারিয়েটের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভনকে স্বপদে বহাল রাখার বিষয়ে প্রশাসক একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন।

ই-ক্যাবের তথ্যের গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনে শোভনকে অপসারণের দাবি করা হলেও তা না মেনে উল্টো তাঁর পক্ষ নিয়েছেন প্রশাসক সাঈদ আলী। ফলে সংগঠনের সদস্যদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ই-ক্যাব সদস্য মো. সাইফুল ইসলাম। গত বৃহস্পতিবার লিখিত অভিযোগে বিষয়গুলো খতিয়ে দেখে প্রশাসক সাঈদ আলী ও সেক্রেটারিয়েটের নির্বাহী পরিচালক শোভনকে অপসারণ করে বিভাগীয় ব্যবস্থা নিতে আবেদন জানান সাইফুল। অভিযোগে বলা হয়, দেশের ই-কমার্স খাতের দ্রুত বিকাশ ও উন্নয়নকল্পে সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে বাণিজ্য সংগঠনটির কার্যক্রম পরিচালনার কথা থাকলেও দেশে যখন বৈষম্য-দুর্নীতি-অপশাসন বিরোধী বিপ্লব সংঘটিত হয়েছে, তখনই এই সংগঠনটির ঘাড়ে চেপে বসেন ওই দুই ব্যক্তি। তাঁরা বিগত সময়ের সুবিধাভোগী ও দুর্নীতিবাজদের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি অপকৌশলের অংশ হিসেবে ই-ক্যাবকেন্দ্রিক গঠিত সিন্ডিকেট কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে সংগঠনটিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে চলছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার গত বছর ১৩ আগস্ট পদত্যাগ করেন। এর কয়েক দিন পর গোটা পরিচালনা পরিষদই পদত্যাগ করে। এরপর গত ১০ সেপ্টেম্বর ই-ক্যাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে। প্রশাসক ই-ক্যাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনার প্রস্তুতির জন্য গত ২০ নভেম্বর সদস্যদের পক্ষ থেকে ১৫ জনকে নিয়ে একটি সহায়ক কমিটি গঠন করেন।

ওই কমিটি গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সেক্রেটারিয়েটের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভনকে অপসারণের দাবি জানায়। কিন্তু প্রশাসক ওই দাবি মানতে নানা ধরনের অজুহাত দেখাতে শুরু করেন। একপর্যায়ে সহায়ক কমিটিতে তিনি আরো অনেক বেশি সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেন। সেখানে তাঁর পক্ষে কাজ করবেন এমন সদস্যদের নিয়ে গত ১৪ জানুয়ারি ৩৬ সদস্যবিশিষ্ট সহায়ক কমিটি গঠন করেন। এত বড় সহায়ক কমিটি এর আগে কখনো দেখা যায়নি। ই-ক্যাবের নির্বাহী কমিটির আকারই সর্বোচ্চ ১১ সদস্য নিয়ে হয়।

এ বিষয়টি উল্লেখ করে অভিযোগকারী জানান, আগের ফ্যাসিস্ট সরকারের সময়ের অনিয়মের সঙ্গে জড়িত, দুর্নীতিবাজদের পুনর্বাসন করার উদ্দেশেই এভাবে কমিটিতে নিজের পক্ষের লোকদের দিয়ে দল ভারী করেছেন প্রশাসক।

সহায়ক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রশাসক নিজেই প্রকাশ্যে বলেছেন, তিনি কমিটি বড় করছেন সদস্যদের নিজেদের মধ্যে গণ্ডগোল করার জন্য। তিনি বলেন, পুনর্গঠিত কমিটিতে প্রশাসক এমন সদস্যদের জায়গা দিয়েছেন, যাঁরা কোনো মানদণ্ডে ই-ক্যাবের নেতৃস্থানীয় হওয়ার যোগ্য নন। এমনকি তাঁদের কেউ কেউ ই-ক্যাবের অফিসও আগে চিনতেন না। সহায়ক কমিটিতে জায়গা পাওয়ার পর তাঁরা প্রথমবারের মতো ই-ক্যাব অফিসে এসেছেন। ই-ক্যাবে প্রশাসক নিয়োগের ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। সে লক্ষ্যে একটি প্রাথমিক ভোটার তালিকা করার কাজ করছিল সহায়ক কমিটি। সেই কার্যক্রমও ভণ্ডুল করতে চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী।

জানা গেছে, সাইদ আলী বিসিএস বন ক্যাডার থেকে আওয়ামী সরকারের এমপি মির্জা আজমের বিশেষ সুপারিশে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিযুক্ত হন। নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম নিজের স্বার্থ হাসিলের অংশ হিসেবে কুচক্রী মহলের ছত্রচ্ছায়ায় প্রজেক্টভিত্তিক কার্যক্রমে অনিয়ম, নিজেদের নামীয় ও বেনামীয় প্রতিষ্ঠান দ্বারা ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ অডিট রিপোর্ট করা, নিয়মবহির্ভূতভাবে সাব-কমিটি গঠন ও সুবিধা হাসিলের নিমিত্তে কার্য-বণ্টনসহ অসংখ্য অনিয়ম করে যাচ্ছেন বলে অভিযোগপত্রে তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০