Rasel Sheikh
১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন বছর পর নতুন এমডি পাচ্ছে ডিএসই

তিন বছরের বেশি সময় পর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্সচেঞ্জটির নতুন এমডি হিসেবে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসইতে সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তারিক আমিন ভূঁইয়া। তিনি ২০২১ সালের ২৫ জুলাই থেকে ২০২২ সালের ২৩ আগস্ট পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। এরপর দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজারটি।

ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। আইএফসিতে কর্মরত থাকাকালে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন। তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার ছিলেন। বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সে দেশে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে নুজহাত আনোয়ার বিশেষ দক্ষতার অধিকারী। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১৬ বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
নিয়োগ প্রসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পাওয়ায় পরিচালনা পর্ষদ সন্তুষ্ট। তিনি বলেন, গত এক বছরে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) ও পরিচালনা পর্ষদ একজন দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে নিরলসভাবে কাজ করেছে।

মোমিনুল ইসলাম আরও বলেন, নুজহাত আনোয়ারের দেশি-বিদেশি অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দেশের পুঁজিবাজারকে নতুন করে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তারা আশাবাদী। দ্রুততম সময়ে তার দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০