Rasel Sheikh
২১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তা রাজিবের পদোন্নতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা

জুলাই আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনায় আলোচিত সামরিক কর্মকর্তা কর্নেল জিএম রাজিব আহমেদকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়াকে ঘিরে সেনাবাহিনীর ভেতরে-বাইরে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ও সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে পরিচিত রাজিবের এই পদোন্নতিতে বাহিনীর অনেক কর্মকর্তার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে গত দেড় দশকে বঞ্চিত বলে দাবি করা একাংশের কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন।

তাদের মতে, জুলাই আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকা কোনো কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া বাহিনীর ভাবমূর্তি এবং সরকারের অবস্থান—দুই ক্ষেত্রেই নেতিবাচক বার্তা দিতে পারে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সূত্রগুলো বলছে, রাজিবের পদোন্নতির পেছনে সরকারের উচ্চপর্যায়ের এক প্রভাবশালী সামরিক কর্মকর্তার সুপারিশ ছিল। এর আগেও ওই কর্মকর্তার সুপারিশে তাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে টিম কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি মিশন শেষ করে দেশে ফেরেন তিনি।

প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্টে কর্নেল জিএম রাজিব আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সামরিক সচিব হিসেবে দায়িত্ব পান। পরে তিনি কর্নেল পদে উন্নীত হন এবং উপসামরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

এদিকে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে রাজিব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আন্দোলন চলাকালে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনার কথা শোনা যায় বলে দাবি করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রেমিট্যান্সে ঝড়োগতি, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ

হামে শিশুমৃত্যু: মায়েদের ‘ফিটনেস সচেতনতা’ নাকি টিকাদান ও স্বাস্থ্যব্যবস্থার সংকট?

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক, অবকাঠামো সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

রামিসা হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা: সেনাপ্রধান

সুদহার কমানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে মতভেদ

ঈদযাত্রায় সাত মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা

১০

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

১১

ইরান সংকটের প্রভাবে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন

১৩

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, উৎপাদন ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট

১৪

বেসরকারি বিনিয়োগে খরা, শ্লথ হয়ে পড়েছে জিডিপি প্রবৃদ্ধি

১৫

অকালবন্যায় বোরো ধানে বিপর্যয়, চালের বাজারে বাড়ছে চাপের শঙ্কা

১৬

হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তা রাজিবের পদোন্নতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা

১৭

রামিসা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ

১৮

বসুন্ধরা আবাসিক এলাকা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে আনছে সরকার, ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ বিতর্ক নতুন করে আলোচনায়

১৯

মোদি-মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত ভাইরাল, চকলেট উপহার ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

২০