Rasel Sheikh
২১ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে বিএনপির মহাসচিব লেখেন, “আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”

তিনি মনে করেন, শুধু আইন প্রয়োগ বা সরকারের উদ্যোগ দিয়ে এ ধরনের অপরাধ পুরোপুরি প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন।

মির্জা ফখরুল বলেন, পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছেলে-মেয়েদের সম্মানবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা এবং নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। এজন্য সবাইকে পরিবর্তনের এই সংগ্রামে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রেমিট্যান্সে ঝড়োগতি, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ

হামে শিশুমৃত্যু: মায়েদের ‘ফিটনেস সচেতনতা’ নাকি টিকাদান ও স্বাস্থ্যব্যবস্থার সংকট?

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক, অবকাঠামো সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

রামিসা হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা: সেনাপ্রধান

সুদহার কমানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে মতভেদ

ঈদযাত্রায় সাত মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা

১০

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

১১

ইরান সংকটের প্রভাবে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১২

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন

১৩

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, উৎপাদন ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট

১৪

বেসরকারি বিনিয়োগে খরা, শ্লথ হয়ে পড়েছে জিডিপি প্রবৃদ্ধি

১৫

অকালবন্যায় বোরো ধানে বিপর্যয়, চালের বাজারে বাড়ছে চাপের শঙ্কা

১৬

হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তা রাজিবের পদোন্নতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা

১৭

রামিসা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ

১৮

বসুন্ধরা আবাসিক এলাকা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে আনছে সরকার, ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ বিতর্ক নতুন করে আলোচনায়

১৯

মোদি-মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত ভাইরাল, চকলেট উপহার ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

২০